• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ডেস্ক রিপোর্ট:
কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই শোক পালন করা হবে।সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় মন্ত্রী ও সচিবদের গুজব-অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৫০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার মন্ত্রী জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category