• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এইচ এম ইকবালের শান্তুি সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ এবং উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) সকালে বিশিষ্ট শিল্প উদ্দ্যোক্তা এইচএম ইকবাল হোসাইনের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার বটতলা এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়।

পরে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সরকারের নানা উন্নয়নের প্লেকার্ড বহন করে এবং বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেয়।

ঝিনাইগাতী বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এইচএম ইকবাল হোসাইন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, তাতীহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা এহছানুল হক মিনাল, সমাজসেবক ইসমাইল হোসেন প্রমুখ।

এইচএম ইকবাল হোসাইন বলেন, আমরা কোনভাবেই বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিবোনা। তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। জনগণও এই অবরোধ প্রত্যাখান করেছে। তিনি আরও বলেন, এই বাংলাদেশে আর কোন ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category