• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পত্নীতলায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকালে আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে নজিপুর – নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটু পরেই আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা পলাশ (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারাগেছে একজন একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category