• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পবায় পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় পুকুরে ভাসমান অবস্থায় দুলাল হোসেন (৪৫), নামের এক নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষক দুলাল হোসেন, তিনি পবা উপজেলার মদনহাটি গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালারে মর্গে পাঠায়। তবে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মধ্যে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহত দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ । 

এই ঘটনায় থানায় মামলা হবে। 

এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category