• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়মিত কয়লা না নেওয়ায় বড়পুকুরিয়ার খনি থেকে কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ম মাফিক নিয়মিত কয়লা সরবরাহ না নেওয়ায় বড়পুকুরিয়ার খনি থেকে স্বাভাবিক কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে।

জানা গেছে,ভূগর্ভ থেকে উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ম মাফিক নিয়মিত কয়লা সরবরাহ না নেওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ড পরিপূর্ণ হওয়ায় কয়লা মজুদ রাখার সমস্যার কারণে খনির কয়লা উত্তোলনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চলতি সালের ০৩ আগষ্ট হতে খনির ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কয়লা উত্তোলন অব্যাহত রয়েছে। চলতি সালের অক্টোবর মাস পর্যন্ত এই ফেইস হতে প্রায় ৩ লাখ ৬৪ হাজার টন কয়লা উত্তোলিত হয়েছে এবং চলতি সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আরো প্রায় ১ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলিত হবে বলে আশা করা হচ্ছে।
ভূগর্ভ থেকে উত্তোলিত কয়লা সংরক্ষণের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ৩ টি কোল ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ১ টিতে সেডিমেন্ট কোল সংরক্ষণ করা হয়েছে। অপর ২ টি কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা প্রায় ২ লাখ টন। বর্তমানে সেখানে প্রায় ২ লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। বিসিএমসিএল এর কোল ইয়ার্ড কয়লা দ্বারা পরিপূর্ণ হওয়ায় কয়লা সংরক্ষণের আর কোন জায়গা নেই। চলমান ১৪১৪ ফেইস থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫ শ’ থেকে ৫ হাজার টন হারে কয়লা উত্তোলিত হচ্ছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিট যথাযথ ভাবে পরিচালিত না হওয়ায় চলতি সালের আগষ্ট মাস মাস থেকে তারা গড়ে দৈনিক ২ হাজার টন থেকে ২ হাজার ৫ শ’ টন করে কয়লা সরবরাহ নিচ্ছে। অথাৎ বিসিএমসিএল এর কোল ইয়ার্ডে প্রতিদিন প্রায় ২ হাজার ৫শ’ টন করে কয়লা জমা হচ্ছে। নিয়ম মাফিক দ্রুত কয়লার সরবরাহ গ্রহণ করার জন্য বিসিএমসিএল কর্তৃক চলতি সালের ০১ অক্টোবর এবং ২৩ আক্টোবর পত্র দ্বারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে মৌখিক ভাবেও জানানো হয়েছে।

জানা যায়,খনি থেকে উত্তোলিত কয়লা বিসিএমসিএল এর কোল ইয়ার্ডে সংরক্ষণ করা সম্ভব না হলে কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হবে। চলমান ১৪১৪ ফেইসের স্বাভাবিক কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হলে বিসিএমসিএল এবং চীনা কনর্সোটিয়ামের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতিবন্ধকতা সহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। অপরদিকে ফেইসটিতে ক্ষতি কারক গ্যাস নিঃসরণ সহ কয়লার স্বতঃস্ফূর্ত প্রজ্বলনের আশংকা দেখা দিবে।

একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে,বড়পুকুরিয়ার কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অন্য দুইটি ইউনিট চালু রয়েছে। এর মধ্যে বর্তমানে ১ নন্বর ইউনিটে ৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,পরিকল্পনা মাফিক কাংখিত পরিমাণ কয়লা খনি থেকে উত্তোলিত হচ্ছে। কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়মিত কয়লা গ্রহণ না করায় কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category