• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে ইসরাইলের পণ্য বয়কট ও গাজায় মুসলমানদের উপর ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বরবর ও নৃশংস হত্যা, ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং ইসরাইলের পণ্য বয়কটের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বতীপুরের তৌহিদী জনতা ।
শনিবার (১৯ এপ্রিল ) বিকালে এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুরের তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উত্তরা সিনেমা হল রোড,খোলাহাটি রোড, মনিহারি পট্টি, কাপড় মার্কেট,জ্ঞানাঙ্কুর হাই স্কুল মোড়,রংপুর রেলগেট হয়ে সিঙ্গার মোড় দিয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় ইসরাইলি পণ্য বয়কট লিফলেট দোকানে দোকানে বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহাজাহান আলী বাদশার সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,অত্র এলাকার তৌহিদী জনতারা।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের এ নির্মম হত্যাযজ্ঞ থেকে শিশু,নারী, বৃদ্ধসহ নিরিহ জনতা কেহই রেহায় পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা কেউ আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে কোক,ফান্টাসহ সকল ধরনের ইসরাইয়েলি পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলি পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে দোকানদার ভাইদেরকেও ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়। সবশেষে গাজায় আহত নিহতদের জন্য দোয়া পরিচালনা করে বিক্ষোভ সমাবেশের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category