• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ,স্বামী পলাতক,লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের গুলপাড়ায় স্বামী কর্তৃক এক গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুর আসল কারন উদঘাটনের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত উম্মে তাহমিনা রিনি (৩৬) রংপুর জেলা সদরের পুর্ব অবিরাম (বামনটারি) গ্রামের মৃত তাহের হোসেনের মেয়ে বলে জানা যায়।

পার্বতীপুর পৌর শহরের গুলপাড়া মহল্লাবাসী সূত্রে জানা গেছে,গুলপাড়া মহল্লার জনৈক লিলি বেগমের ভাড়াটিয়া আসাদ তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। বাড়ির মালিক লিলি বেগম জানান, আজ থেকে ১৩ দিন পূর্বে বাড়িটি ভাড়া নেন লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারির গ্রাম বিকাশ কর্মী আসাদ (৪৫)। বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দিনগত রাত্রে তারা ঝগড়াঝাঁটি করেন। শুক্রবার সকাল ৭টায় আসাদ বাড়ি থেকে বের হবার মুহূর্তে কথা হলে সে জানায়,তার স্ত্রী রিনি (৩৬) ঘুমের ওষুধ খেয়েছে। তাই দেরিতে ঘুম থেকে উঠবে। সকাল দশটা পেরিয়ে গেলেও যখন ওঠার নাম নেই তখন ঘরে ডাকতে গিয়ে দেখি মেঝেতে পড়ে রয়েছে তার নিথর দেহ।
ঘটনাটি জানতে পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানার নিয়ে যায়। এ সময় মৃত নারীর পিঠের অংশে মারপিটের কারণে কালশিরা দাগ ছিল । এ দেখে ধারণা করা হচ্ছে তাকে মারপিট করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর খালিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত স্বামী আসাদ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category