• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে নির্বাচনী জনসভায় ৬৪ জন বিএনপি কর্মী’র আ’লীগে যোগদান

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় স্হানীয় বিএনপির ৬৪ জন কর্মী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌর আওয়ামী লীগ আয়োজিত আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাাড়ি নির্বাচনী এলাকার (১০-দিনাজপুর-৫) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ-প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর বিশাল নির্বাচনী জনসভায় এই ৬৪ জন বিএনপির কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক অভির সঞ্চালনায় ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা

এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

নৌকা মার্কার এই জনসভায় দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবুল আক্তার বাবু’র নেতৃত্বে ৬৪ জন বিএনপির কর্মী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ভোটার আইডি

কার্ডের ফটোকপি মোবাইল নাম্বারসহ ফুলেল তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় মোস্তাফিজুর রহমান ফিজার ৬৪ জন বিএনপির কর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাসহ স্হানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category