• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে নৌকার স্বপক্ষে এমপি কন্যাদ্বয়ের উঠান বৈঠক

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে নৌকা মার্কার স্বপক্ষে এমপি কন্যাদ্বয়ের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ৭ বারের নির্বাচিত এমপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর বড় মেয়ে ফারহানা রহমান (মুক্তা) ও ছোট মেয়ে ও ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফারজানা রহমান (শিমলা)।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব নয়ন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আজহারুল ইসলাম পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তপন কুমার মহন্ত, তাঁতী লীগের আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তৃতায় ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলা বলেন, ‘সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা এবং ভবিষ্যতে দেশের আরও উন্নয়নের জন্য আমাদের বাবার পক্ষে শেখ হাসিনার নৌকার জন্য ভোট চাইছি আমরা দুই বোন। তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আপনার স্বতস্ফুর্তভাবে নিজের ভোট প্রদান করবেন এটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category