• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে পুকুরে ডুবে মৃত্যু অজ্ঞাত নামা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মসজিদের পুকুরে ডুবে মৃত্যু অজ্ঞাত নামা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পার্বতীপুর পৌরসভাধীন রেলওয়ে বাবুপাড়া জামে মসজিদের পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর সঠিক কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাঁর পরিচয় সনাক্তে পুলিশি প্রক্রিয়া চলছে।

জানা গেছে,সোমবার সকাল ১১ টায় এক অজ্ঞাত নামা ব্যক্তি বয়স আনুমানিক ৮০ বছর। সে পার্বতীপুর রেলওয়ে বাবুপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে। কিন্তু পুকুরের পানিতে ডুব দিয়ে না উঠায় পাশে থাকা লোকজন তাঁকে খোঁজা খুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা ঐ ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে একটি চিরকুট পায় সেখানে লেখা ছিল নওগাঁ – সান্তাহার। এতে ধারনা করা হচ্ছে যে,তিনি ঐ এলাকার বাসিন্দা। সে দীর্ঘ দিন ধরে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতো বলে জানা যায়। তবে তাঁর কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত ব্যক্তির সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাঁর পরিচয় সনাক্তে পুলিশি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category