• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২মে) দুপুরে
এই দূর্ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে। মৃত্যু ব্যক্তির নাম মালেকুল ইসলাম (৪০)। সে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সুজার ছেলে বলে জানা গেছে।

জানা যায়,মৃত মালেকুল শ্বশুরবাড়ী শালবাড়ী গ্রামে শ্যালকের ধান কাটার জন্য আসেন। সকালে কিছুটা ধান কাটা হলে দুপুরে শ্যালক সহ ভাত খেতে বাসায় আসেন। ভাত খাওয়া শেষে টিনশেডে রুমে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার সময় বাড়ীর বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে ঘরের টিনের সাথে বিদ্যুতায়িত হয়ে এ দূর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে হলদীবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category