• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি / ৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে যাত্রী বাহী রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৩ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটেছে। বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস পার্বতীপুর রেলষ্টেশনে প্রবেশ কালে ছাদের উপর থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

জানা গেছে,বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯ নম্বর আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের ৫ নম্বর লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপের সাথে ধাক্কা লেগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে মোঃ সাগর (১৭) ট্রেনের নিচে পড়ে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্হলেই মৃত্যু বরন করে।

জানা যায়,মৃত কিশোর সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্হল থেকে মৃতদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category