• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী রেললাইনের বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট সংলগ্ন শাহাগ্রাম এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রেল লাইনের পাশে এক অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃৃত লাশের মাথা থেতলানো ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একই দিন ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে থাকতে পারে।

পার্বতীপুর রেলওয়ে থানার এসআই কাজল জানান, অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category