এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান, এতিম বাচ্চাদের কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) পার্বতীপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ,সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ।
এ ছাড়াও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল এবং দশটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু।