• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (৩ মে) সকালে শহীদ মিনার সংলগ্ন সড়কে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে,মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরের মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক মোঃ মনজুরুল আলম, সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন,সাংবাদিক তাজকির হুসাইন,সাংবাদিক সাজ্জাদ হোসেন,মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category