• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে সুদ কারবারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সুদ কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা মোড়ে উপজেলার রামপুর ও পলাশবাড়ী ইউপি’র বাসিন্দারা সুদ কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আইনের কোনরুপ তোয়াক্কা না করে আর্থিক সংকটে থাকা মানুষদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে ঋণের ফাঁদে ফেলে ভুল বুঝিয়ে এবং জোরপূর্বক ঋণগ্রহীতা গণের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর অলিখিত ফাঁকা চেক ও অলিখিত ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে তাদের হেফাজতে রেখে দিয়ে জিম্মি করে সুদ কারবারীরা। মূল টাকা পরিশোধ হওয়ার পরেও গ্রহণকৃত চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্প গুলি দ্বারা মোটা অংকের টাকার মূল্যবান ডকুমেন্ট/দলিল সৃষ্টির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখিয়ে ঋণ গ্রহণ কারীদের নিকট হতে মূল টাকার উপরে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করতে থাকে। তাদের চক্রবৃদ্ধির যাতাকলে পড়ে ইতিপূর্বে অনেক পরিবার সর্বস্বান্ত,বাস্তবহারা ও গ্রাম ছাড়া হয়েছেন। তারা আরো বলেন,কোন ব্যক্তি সুদ দিতে না চাইলে বিবাদী স্বয়ং ও তাদের পোষা গুন্ডাবাহিনী দ্বারা সেই ব্যক্তিদের তুলে এনে ফকিরের বাজারে তাদের কথিত অফিস ঘরের সঙ্গে টর্চার সেল নামক কক্ষে শারীরিক ও মানসিক টর্চারের মাধ্যমে সকলের মনে ভয়-ভীতি সৃষ্টি করে নানাবিধ অনৈতিক ও বেআইনি কার্যকলাপ দ্বারা ত্রাসের রাজত্ব কায়েম করায় স্থানীয় লোকজন ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কোনরূপ মুখ খুলতে সাহস পান নাই।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category