• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুর পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক রাশেদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত

দিনকাল বিডি / ২৫৬ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক (এফ পি আই) রাশেদুজ্জামান রাসেদ (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮ টায় তিনি মৃত্যু বরন করেন।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক (এফ পি আই) রাসেদুজ্জামান রাসেদ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রংপুরে চিকিৎসাধীন তাঁর অসুস্থ চাচাকে দেখে চার্জার ভ্যান যোগে পার্বতীপুরে আসার পথে পিছন দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা এলাকায় তিনি মারাত্মক ভাবে আহত হন। তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্ত্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদুজ্জামান রাসেদ পার্বতীপুর পৌর শহরের রিয়াজনগর এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ের টিটিই এহসান উদ্দিনের পুত্র। তাঁর স্ত্রী স্হানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category