• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থানার কনস্টেবল/২১৬ মোঃ আজিমকে বদলির ভয় দেখিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় মোঃ আলামিন সরকার (৩৯)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযুক্ত প্রতারক মোঃ আলামিন সরকার দিনাজপুর জেলার বিরামপুর থানার পলিপ্রয়াগপুর ভেটাই গ্রামের মোঃ আপেল মাহমুদ সরকারের ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিসএবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, প্রতারক মোঃ আলামিন সরকার গত ২৭ আগস্ট দুপুর ১২:১০ মিনিটে নিজেকে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরে (০১৩২০-১২২৫৯৯) ফোন দিয়ে কৌশলে থানার কর্মকর্তাদের নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর থানার কর্মকর্তাদের জানায়, তাদের এপিবিএন-এ বদলি করা হয়েছে। যদি কেউ বদলির আদেশ বাতিল করতে চান তাহলে ০১৭১১-৪১৮৮৯৬ নম্বরে টাকা প্রেরণ করেন। ঠিক একইভাবে গোদাগাড়ী মডেল থানার কনস্টেবল মোঃ আজিমের কাছে ২০ হাজার টাকা দাবী করলে আজিম প্রতারকের নিকট ১০ হাজার টাকা পাঠায়। প্রতারণার বিষয়টি জানতে পারলে কনস্টেবল আজিম থানার অন্যান্যদের সাথে আলোচনা করেন। ঘটনাটি রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নজরে আসে।
এরই পরিপ্রেক্ষিতে রাজশাহীর পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক মোঃ আলামিন সরকারের (৩৯) অবস্থান নির্ণয় করে। অবশেষে সোমবার (২ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশের সহায়তায় প্রতারক মোঃ আলামিন সরকার-কে দিনাজপুরের বিরামপুর থানার পলিপ্রয়াগপুর ভেটাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রতারক আলামিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, গোদাগাড়ী মডেল থানার কনস্টেবল মোঃ আজিমের নিকট হতে প্রতারণা করে ১০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও তার বিভিন্ন ধরনের প্রতারণাসহ নানা অপরাধের সাথে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বদলির ভয় দেখিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার বিষয়টি সে স্বীকার করেছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদক কারবারি ও প্রতারণায় জড়িত থাকায় ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category