• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পেশাগত জীবনে অবসরে যাওয়ার আগেই চির বিদায় নিলেন শিক্ষক রবি!

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : জীবন যুদ্ধে পরাজিত হয়ে মারা গেছেন ক্যান্সার রোগে আক্রান্ত সাইফুল ইসলাম রবি । বৃহস্পতিবার(১৯-০২-২০২৫)সকাল সাড়ে ৭টার দিকে নিজ গ্রাম চক-নারায়নপুরের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। দুপুর ২ টায় সড়কঘাট ঈক্ষু কেন্দ্রের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বাঘা উপজেলার বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক-নারায়নপুর গ্রামের মক্কেল আলীর বড় ছেলে। বাবা-মা স্ত্রী ও দুই ছেলে,তিন ভাই সহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। পেশাগত জীবনে সাইফুল ইসলাম রবি, রাজশাহীর বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ পত্রেও কাজ করতেন বলে জানা গেছে। তার মৃত্যুতে, কর্মরত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category