• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পোরশায় কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর কুড়লবীলে কীটনাশক প্রয়োগ করে ৩ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে নিতপুর ইউনিয়নে শীতলি এলাকার ওই বীলে কীটনাশক প্রয়োগ করলে বীলের বিভিন্ন প্রজাতির মাছগুলি মরে যায়। বীলটি বাংলা ১৪৩০-১৪৩২সনের জন্য নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়া মৎসজীবী সমবায় সমিতির নামে লীজ নেয়া ছিল। সংশ্লিষ্ট সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, সরকারি মালিকানাধীন বীলটি কয়েক লক্ষ টাকা দিয়ে ৩ বছরের জন্য তাদের লীজ নেয়া ছিল। এতে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দূর্বৃত্তরা বীলের পানিতে কীটনাশক প্রয়োগ করায় মাছগুলি রাতেই পানিতে ভেঁসে। সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শতশত লোকজন মাছ ধরছে বলে তিনি দেখতে পান। ফলে তাদের সমিতির কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হলো বলে তিনি জানান। এবিষয়ে সহকারি কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌসের সাথে কথা বললে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন তহশীলদারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category