• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় নিতপুর বিএনপির উদ্যেগে সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও রাস্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্। সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল জাবেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে বিজয়ের মাস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্বদেন বিএনপি সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category