• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় নিতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল আমিন(৩৮)। সে উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়া গ্রামের সিদ্দিক দালাল এর ছেলে। জানাগেছে, সোমবার দিবাগত ভোরে উপজেলার নিতপুর বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু নিতে ভারতের অভ্যন্তরে ৪ জন যুবক প্রবেশ করলে এ গুলির ঘটনা ঘটে।

সূত্রেমতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২ পিলার এলাকার ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়। এসময় অন্য তিনজন পালিয়ে যায় বলে জানাগেছে। এবিষয়ে ১৬বিজিবি নওগাঁ ব্যাটিলিয়নের সিও লে: কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি, আর্টিলারি জানান, গুলির ঘটনা আমরাও শুনেছি। এব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্লাগ মিটিং চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category