• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গ্রাহক জেল হাজতে

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আশরাফুল ইসলাম নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। নওগাঁ পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনের ৯৪৬/৩৭৩৭ হিসাবধারী আবাসীক ওই গ্রাহক দিঘর্যদিন তার পরিবারের বিদ্যুৎবীল পরিশোধ না করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সে নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের জিন্নাত  আলীর ছেলে। পোরশা জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) আনোয়ার হোসেন জানান,  আশরাফুল তার বাড়ির বিদ্যুৎবীল বাবদ বিগত জুলাই/২২ থেকে ডিসেম্বর/২০২২ পর্যন্ত ৬ মাসের ৩ হাজার ৭৪৬ টাকা পরিশোধ না করায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোন বীল পরিশোধ করেন নি। পরবতর্ীতে তাকে  উকিল নোটিশ প্রদান করার পরও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট-২, ঢাকায় মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ৭৬৮/২০২৪। এতে তিনি আদালতের আদেশ অমান্য করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। ফলে শনিবার পোরশা থানা পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে জেল হাজতে পেওরণ করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category