• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রশংসায় বদলি হলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধিঃ মো: ফারুক হোসেন
অশ্রু ভরা জল তারপরও স্নিগ্ধ হাসিতে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন জয়পুরহাটের কালাই উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথি । এ সময় সবাই অশ্রুশিক্ত হয়ে তাকে বিদায় জানান।

রবিবার (১০ ডিসেম্বর ) বিকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও জান্নাত আরা তিথিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়়েছেন। জান্নাত আরা তিথি ইউএনও হিসেবে কালাই উপজেলার দায়িত্ব পালন করেছেন ১ বছর ২ মাস। আর এ সময়ের মধ্যে নিজ কর্মগুণে জয় করেছেন কালাই উপজেলা বাসীর মন। তাইতো বিদায় বেলায় প্রশংসা, আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়।

বিদায়ী সংর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেন কালাই উপজেলা পরিষদ।

জানা গেছে, ২০২২ সালের ১৩ অক্টোবর কালাই উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন জান্নাত আরা তিথি। এর আগে তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় জান্নাত আরা তিথি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন।
এরপর পদোন্নতি পেয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় বিদায়ী ইউএনও জান্নাত আরা তিথি বলেন, আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় আজ আমি মুগ্ধ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহয়তা পেয়েছি। সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আশা রাখছি সামনে যিনি আসবেন তাকেও আপনারা আমার মতো সহযোগিতা করবেন । কালাই উপজেলার প্রতিটি মানুষ ভাল থাকুক এই প্রত্যাশা করছি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ওসি ওয়াসিম আল বারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category