• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রাইভেটকারে মিললো ৪৫ বোতল বিদেশী মদ, আটক-৩

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সোহেল রানাঃ যশোরের নাভারণে থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ তিন জনকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার দিনগত রাতে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান ও তার ছেলে আঃ রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,বুধবার রাতে একটি প্রাইভেটকারে করে মদের একটি চালান যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category