• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রেম করে ছোট বোনকে বিয়ে করায় জামাইকে কুপিয়ে হত্যা ! আসামী রুবেল গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: টাংগাইলের কালীহাতীতে মধ্য রাতে মদ্যপ
অবস্থায় পূর্ব শত্রুতার জেরে নিজের ছোট বোন জামাইকে কুপিয়ে হত্যার
অন্যতম
প্রধান আসামী রুবেলকে নাটোরের নলডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-
৫।
শনিবার (১০ মে) ভোর রাতে নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন দূর্লভপুর
এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রুবেল (২৬), সে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা
হিন্দুপাড়া রামপুর এলাকার নুরুল ইসলাম ওরফে খন্ডের ছেলে।
শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় মৃত রায়হান (২৮) বাড়ি হতে বের
হয়ে যায়। পরে রাত ৩.২০ টায় তার বাড়ির লোকজন লোক মারফত জানতে পারেন,
কালিহাতি থানাধীন কোকরাইল গ্রামে পতিত জমিতে রায়হানের লাশ পড়ে
আছে। এমন সংবাদ পেয়ে মৃত রায়হানের পিতা ঘটনাস্থলে গিয়ে তার ছেলের
রক্তাক্ত লাশ সনাক্ত করেন।
পরে তিনি জানতে পারেন, একই রাত পৌনে ৩টার দিকে এজাহারনামীয়
আসামীদের সাথে রায়হান মদ পান করেছিল।
উল্লেখ্য যে, প্রধান আসামী জনির (২৬) বোন মুন্নি আক্তারের (২৩) সাথে
রায়হানের প্রেম ভালোবাসার সম্পর্ক করে বিয়ে হয়। ওই বিষয়টি মেয়ের ভাই
জনি মেনে নিতে পারেনি এবং বিভিন্ন সময় জনি রায়হানকে খুন করার
হুমকি দিতেন। বাদীর ধারনা বিয়ের ঘটনার জের ধরেই জনি অন্যান্য
আসামীদের নিয়ে তার ছেলে রায়হানকে কুপিয়ে হত্যা করেছে।
হত্যাকান্ডের ঘটনায় মৃত রায়হানের বাবা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে
অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। যার মামলা নং-০৮, তাং-৬/৫/২৫। মামলার পর ঘটনা সাথে জড়িত
আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর
আসামীদেরকে গ্রেফতারে জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই
ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-১৪, সিপিসি-৩,
টাংগাইলের একটি যৌথ আভিযানিক দল শনিবার গভীর রাতে নাটোর জেলার
নলডাঙ্গা থানাধীন খাজুরা ইউপির অন্তর্র্গত দুর্লভপুর এলাকা ৩নং আসামী
রুবেলকে গ্রেফতার করে।
পরে তাকে টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category