• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনার কবলে সেনা প্রধানের বোন রুনু রেজা

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশ সেনাবাহীনি প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এর বোন মিসেস রুনু রেজা। সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় খুলনা-ঢাকা মহাসড়কের লখপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মিসেস রুনু রেজা নিজের প্রাইভেট কারে (মেট্রো-ঘ-৪২-৫২০৯) খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়া হন। গাড়িটি ফকিরহাটের লখপুর নামক স্থানে পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত নামা দ্রæতগামী কাভার্ড ভ্যান রুনু রেজাকে বহনকারী গাড়ির পাশে ধাক্কা দেয়।

এতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে গাড়ির চালক আহত ও গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও অপর তিন যাত্রী প্রাণে রক্ষা পায়। তাৎক্ষনিকভাবে ড্রাইভারের দক্ষতায় গড়িটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা এড়িয়ে খাদের নরম মাটিতে উল্টে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে সবাই রক্ষা পেয়েছে বলে জানান কাটাখালী মডেল থানা পুলিশ।

খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ ও র‌্যাব-৬ এর উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে খুলনায় নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার শিকার মিসেস রেনু রেজা জাতীয় মহিলা সংস্থার সভাপতি, বিথার ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর ফেসবুক প্রফাইল থেকে এ তথ্য জানা গেছে।

কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category