• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ওলামা মাশায়েখ,ছাত্র ও তাওহিদী জনতার ব্যানারে
নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে মসজিদের উত্তর প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তাওহিদী জনতা।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশপত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও থানা মসজিদের ইমাম ও খতিব
মুফতী আনোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়খুল হাদীস মুফতী মনিরুল ইসলাম জমিরী, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাওলানা মোকলেছুর রহমান, বাইপাস মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, পলিপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী ফজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমূখ।

উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এর আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।

বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন কর, আমার ভাই শহীদ কেন? জবাব চাই জবাব চাই! এসব বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভ মিছিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category