• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় কানু চন্দ্র সেন (৬৫) নামের এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ধর্মপুর এলাকার ফুলবাড়ী -টু- নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আশুতোষ চন্দ্র সেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী নিলাম্বর চন্দ্র সেন ও গৌতম চন্দ্র সেন জানান, ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকআপ ভ্যান দ্রুতগতিতে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি বেপরোড়া গতিতে ধর্মপুর এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারী বৃদ্ধকে চাপা দিয়ে গুরুতর আহত করে। এ সময় পিকআপ ভ্যানে থাকা দুই সহযোগীসহ চালক পিকআপ ভ্যান রেখে দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। আমরা দ্রুত রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা-মেট্রো-ন-১৬৪৫১০ নাম্বার পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটির চালকসহ দুই সহযোগী পালিয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চালকের বিরুদ্ধে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category