• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জু্লেখা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ বুধবার (১৬ এপ্রিল) বিকালে বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের স্বামীর ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে।
জুলেখা বেগম পুরান বাট্টাজোড় গ্রামের গরু ব্যবসায়ী নাজমুল হকের স্ত্রী। জুলেখা বেগমের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
জানা গেছে, বুধবার বিকাল ৪ টার দিকে স্বামীর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা জুলেখা বেগমের মরদেহ দেখতে পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
জুলেখা বেগমের ননদ ফারজানা বেগম জানান, মঙ্গলবার ব্যবসার টাকা নিয়ে স্বামী নাজমুলের সঙ্গে ঝগড়া হয় জুলেখার।
এসব কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় তদন্ত করে আইগগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফারজানা বেগম।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গৃহবধূর বাবার পরিবারের আপত্তি থাকায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে ময়না তদন্তে পাঠানো হবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category