• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ আহমেদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা থেকে হজরত আলী (৪০) নামে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হজরত আলী বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামের আবদুল জব্বারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে ঢাকার রমনা থানা পুলিশের হাতে ২৬৫ বোতল ফেনসিডিল সহ আটক হন বকশীগঞ্জের হজরত আলী। যার মামলা নং-৩২/৫,। ওই মামলায় ২০১৯ সালে ঢাকার মেট্রোপলিট্রন আদালতে হজরত আলীর যাবজ্জীবন সাজা হয়। তখন থেকেই পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত হজরত আলী। তাকে ধরতে বিজ্ঞ আদালত ২০১৯ সালে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। ২০১৯ সালেই বকশীগঞ্জ থানায় ওয়ারেন্ট পেপার পাঠানো হয়। তখন থেকেই বকশীগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ হজরত আলীকে গ্রেপ্তার করতে চেষ্টা করতে থাকেন।
সবশেষ বকশীগঞ্জ থানার এএসআই মাহফুজ আহমেদ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে হজরত আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হজরত আলীকে বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category