• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বগুড়া-৩ আসনের সতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন জাকারিয়ার পোস্টারে অগ্নিসংযোগ

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার নির্বাচনী পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলার সদরে হাসপাতাল গেটের পূর্ব পাশে সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার অস্থায়ী নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

ওই অফিসের দায়িত্বে থাকা আলমিরা মার্কার কর্মী আব্দুস ছালাম জানায়, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে অফিস তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদির গতকাল শুক্রবার সকালে বাজারে আসেন। অফিস খোলার আগে বেলা ১২টার দিকে খবর পান দুষ্কৃতকারীরা শত্রæতা করে আমাদের এই পোস্টার গুলো ছিঁড়ে তাতে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে। সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category