• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর তালতলিতে স্থাপনের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান নওগাঁর তালতলিতে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনের সড়কে বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির ব্যানারে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশ^বিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরীফ, অবসরপ্রাপ্ত জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোকারম হোসেন, তোফাজ্জল হোসেন বাচ্চু, দলিল উদ্দিন দুলু, আজিজুল হক, একরামুল হক ঝন্টু, চাল ব্যবসায়ী নেতা মেকবুল হোসেনসহ প্রমুখ।

মাবববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার শ্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নওগাঁ জেলায় একমাত্র স্মৃতি বিজরিত স্থান এই তালতলী বিল। এখানে ১৯৭৩ সালে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্থানটিই বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সবচেয়ে যৌত্তিক স্থান। জেলা সদরের কাছাকাছি হওয়ায় যোগাযোগ, আবাসন, চিকিৎসা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

বিশ^বিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরীফ বলেন, স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তারঞ্চলের মধ্যে প্রথম নওগাঁয় আসেন। এ সময় তিনি তালতলিতে জনসভায় ভাষন দেন। আজ যখন জাতির পিতার নামেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় হচ্ছে তখন তার এই স্মৃতি বিজড়িত স্থান তালতলিতেই হওয়া দরকার।

তিনি আরও বলেন, জেলা সদর থেকে ৪০-৫০ কিলোমিটার দুরের কোন স্থানে বিশ্ব বিদ্যালয় স্থাপনের উদ্যোগ কোনভাবেই মেনে নেয়া হবেনা। যে কোন ভাবেই এমন উদ্যোগ প্রতিরোধ করা হবে। এ জন্য নওগাঁ’র সকল মানুষকে একতাবদ্ধ থাকার আহবান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category