• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বঙ্গবন্ধু রেল সেতুর পন্য নিয়ে ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে এলো বানিজ্যিক জাহাজ

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী এমভি হুয়াইয়ন হোপ নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
সোমবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।এর আগে গেল ২ আগষ্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে জাহাজটি।
বিদেশী “এমভি হুয়াইয়ন হোপ ” জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নিয়ে ৬ষ্ট বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্ ১৯৪ প্যাকেজে এক হাজার ৭শত মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে আমদানী করা এসব মালামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানাযায় তিন দিনের মধ্যে জাহাজ থেকে আমদানী পন্য খালাস শেষ হবে। পন্য খালা শেষে বানিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category