• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে শিশু জুঁই’য়ের খুনীদের বিচার দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁই (৭) কে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ
হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত খুনীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষ্মীকোল বাজারে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধনকালে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল বাশার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিপ্লব রানা ও সাবেক আহ্বায়ক মেহেদী হাসান ইমন বক্তব্য রাখেন।

এর আগে রাজাপুর অনার্স কলেজ শাখা ছাত্রদল ও চান্দাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একই দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনীদের লোমহর্ষক এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্তদের চিহ্নিত করাসহ তাদের কঠোর শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category