• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বদলগাছীতে কাঁচা সবজির বাজারে নিয়ে সিন্ডিকেট।

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে প্রায় দুই সপ্তাহ থেকে কাঁচা বাজার ঊর্ধ্বমুখী। ৭ দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে এই নিত্যপণ্যটির দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গত শনিবার বদলগাছী সদর বাজার ঘুরে দেখা গেছে সকালে রাজধানীর বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬শ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারের সবজি বিক্রেতা মো. বেলাল জানান, বুধবার এই মরিচ ছিল ৪শ টাকা কেজি।

হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, ‍‍`শুনলাম বর্ডার বন্ধ। মরিচ ঢুকে নাই। তাই দাম বেশি।

সরেজমিনে বদলগাছী বাজার ঘুরে দেখা গেছে পিঁয়াজ ১৩০ কেজি,আলু ৬৫টাকা,বেগুন ১৪০,মুলা ৯০টাকা,লাল শাক ৬০টাকা,লাউ ৬০টাকা,বডবডি ৭০টাকা,ঢেরস ৮০টাকা,পোটল ১শ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ সবজির দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক ক্রেতারা। আব্বাস আলী,মজিবর রহমান, জামাল কাজেম সহ অনেক ক্রেতারা বলেন আক্ষেপ প্রকাশ করে তারা বলেন, ‍‍`গত হাটে আড়াই শ গ্রাম মরিচ নিয়ে ছিলাম ১০০ টাকা আজ ১৫০টাকা চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি।

এদিকে টানা তিন সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। ক্রেতা মৌমিতা আকতার তিষা,মেরিনা বেগম,রেজা মহরির স্ত্রী কবিতা, শামীমা আক্তার সহ অনেকে বলেন আমরা নিন্ম আয়ের মানুষ এরকম বাজার থাকলে সংসার চালানো বিপদ হয়ে পড়বে।

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায় চড়া সবজি দাম। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে তবুও মোকামগুলোতে সরবরাহ কম হচ্ছে। তারা বলছেন, বন্যার কারণে সবজির জোগান কমেছে। কৃষক আইজার রহমান বলেন বাজারে সবজির দাম বেশী হলেও আমরা পাচ্ছি না। কারণ যে স্থানীয় ব্যবসায়ীরা আমাদের কাছে থেকে নিচ্ছে তারা ৪২কেজিতে মন কিন্তু ঢাকার বড় ব্যবসায়ীদের কাছে ৪০কেজিতে মন হিসেবে দিচ্ছে। তাহলে একজন ব্যবসায়ী ৩০মন সবজি কিনতে পাড়লে এখানেই তাদের ৬০কেজি ও বস্তার ওজন বাদ দিয়ে প্রায় ৭০কেজি সবজি অতিরিক্ত থাকে।কৃষকেরা বলেন আমাদেরকে জিম্মি করে সিন্ডিকেট করে তারা ব্যবসাচালিয়ে যাচ্ছে।সবজির খুচরা বিক্রেতারা বলছেন,গত সপ্তাহে চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। এব্যপারে ব্যবসায়ী সাইন আলম,জাকির মামুন বলেন আমরা কাঁচা মাল ঢাকাতে নিয়ে যেতে যে সময় লাগে অনেক নষ্ট হয়ে যায়। ফলে আমাদের একটু ধলতা নিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category