• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বদলগাছীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা বীজ, সার বিতরণ।

দিনকাল বিডি / ৩১৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আর এই প্রণোদনা ২৮সেপ্টেম্বর) বেলা ১১ টায় কৃষি উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কৃষি অধিদপ্তর আয়োজন করে বিতরণ করা হয়।

চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজনকে পাঁচ কেজি মাসকালাই বীজ, ২০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, আরো উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সহ প্রমূখ। প্রধান অতিথি এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই কৃষকদের কথা বিবেচনা করে সরকার দূর্যোগ সহ বিভিন্ন মৌসুমীমে কৃষি উৎপাদন বৃদ্ধির সার্থে প্রণোদনা প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category