• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বদলিতে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত: ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিত ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নেন বর্তমান জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে কে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। উক্ত পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফরিদা খানম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ।পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সহিত সেবা প্রদান করবেন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category