• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বন্দরে দুবাই প্রবাসী পারভেজকে কুপিয়ে জখমের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

ষ্টাফ রিপোটারঃ

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকায় দুবাই প্রবাসী পারভেজ(৩০)কে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি অভিযুক্ত কিশোর অপরাধী রুহিদ গ্রুপের সদস্যদের। এ ঘটনায় গতকাল সোমবার রাতে প্রবাাসীর ছোট ভাই পাবেল বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে বন্দর থানা পুলিশ এমন ঘটনায় এখনও মামলা নেয়নি বলে ভূক্তভোগী পরিবারের কাছ থেকে জানা গেছে।

গুরুতর আহত পারভেজ নারায়ণগঞ্জ শহরের মেডিষ্টার হাসপাতালের চিকিৎসাধীণ রয়েছে। চিকিৎসক জানিয়েছেন আহত পারভেজের হাতে ও কনুইয়ে মারাতœক জখমের কারনে রগ কেটে গেছে তবে এখনও শংকামুক্ত নন।

অভিযোগ সুত্রে জানাগেছে,বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে রুহিত ও রোহানগংয়ের নেতৃত্বে বাড়াইপাড়া এলাকায় একটি কিশোর গ্যাং তৈরী করে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল। সম্প্রতি ওই এলাকার দুবাই প্রবাসী পারভেজ তাদের মাদক সেবন ও বিক্রিতে বাঁধা প্রদান করে। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় প্রবাসী যুবক পারভেজকে একা পেয়ে রুহিত,রোহান এর নেতৃত্বে সিহাব,তুহিন ও মোশারফসহ ১০/১২ জনের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় পারভেজের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত পারভেজকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে শহরের মেডিষ্টার হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান,বন্দরের বাড়ইপাড়া এলাকায় প্রবাসী যুবককে কুপিয়ে জখমের ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হউক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category