• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর মুকুল এর ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহরের মোজাফফর নগর এলাকার অধিবাসী এবং ঢাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত ডি আই জি,বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর মুকুল ঢাকা স্কয়ার হাসপাতালে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৫ মে সোমবার দিবাগত রাত ১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

৬ মে মঙ্গলবার বাদ আছর,ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মরহুম ফিরোজ কবীর মুকুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং রায়ের বাজার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে বলে নির্ভরশীল সূত্রে জানা গেছে।

জানা যায়,বাংলাদেশ পুলিশের ডি আইজি ফিরোজ কবীর মুকুল ১৯৫৪’র যুক্তফ্রন্টের সংসদ (কুষ্টিয়ার দৌলতপুর – ভেড়ামারা – মীরপুর) রাহাতুল্লাহ সরকারের পুত্র এবং সাবেক পরিবেশ ও বন অধিদপ্তরের ডাইরেক্টর,পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ,লন্ডন কিংস হাসপাতালের প্রফেসর ডাঃ আব্দুল বারী এবং সাবেক এডিশনাল সেক্রেটারী, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ফাইনান্স এন্ড অপারেশন আব্দুল জলিলের ছোট ভাই।

তিনি ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সংগে যুক্ত ছিলেন,পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এন এস এফ গুন্ডা মুক্ত করেছিলেন। ১৯৬৫ সালে প্রথম বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সিকিউরিটি নিশ্চিত করে পুরান ঢাকার বলদা গার্ডেনে অনুষ্ঠিত হয়। ‘৭৯ এর গনঅভ্যুত্থানে সক্রিয় অংশ গ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটলায় সংগঠিত (অক্টোবর ১৯৭০) পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি বংশউদ্ভুত ব্রিটিশ নাগরিক ও ওয়ার্ল্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি তারিক আলী। এই জনসভা থেকে স্বাধীন জনগনতান্ত্রিক পুর্ব বাংলার ঘোষণা দেওয়া হয়। এই জনসভায় অতিথি হিসেবে ছিলেন মাহাবুবুল্লাহ, রাশেদ খান মেনন,কাজী জাফর সহ অনেক বামপন্থী ছাত্র, শ্রমিক জননেতা। সভাটি তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যার উল্লেখ আছে তারিক আলীর “Pakistan Military Rule or People’s Power” বইতে।
১৯৭১ সালে ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের হাত চিঠি নিয়ে তিনি ভারতে মুক্তি যুদ্ধের ট্রেনিং যান এবং ট্রেনিং শেষে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মােশাররফের টু আই সি মেজর এ টি এম হায়দারের অধিনে মানিকগঞ্জ এলাকায় যুদ্ধে অংশ গ্রহন করেন।
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম বিসি এস (পুলিশ) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের স্বাধীনতা দিবসের জাতীয় কুচকাওয়াজে নেতৃত্ব দেন। মেহেরপুর জেলার প্রথম এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এস আর পি, ডাইরেক্টর দুর্নীতি দমন ব্যূরো, এসপি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ডি আই জি অফ পুলিশ হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন পুরান ঢাকার বিউটি বোর্ডিং এর ঐতিহ্য রক্ষার প্রধান উদ্যোক্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category