• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

বাউফলে ডোবা থেকে ২য় শ্রণির এক শিক্ষার্থী লাশ উদ্ধার

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত নাহিদ মৃধা কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম।

নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। রবিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন লাশটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে উঠায়।
শিশু নাহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category