• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাউফলে দুর্গাপূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা মতবিনিয়ম সভা করেছেন।

আজ সোমবার সকাল সারে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাউফল সেনা ক্যাম্পের কমান্ডার সানজিদুর রহমান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মাসুম বিল্লাহ। উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল চন্দ্র পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাস।

সেনা ক্যাম্পের কমান্ডার সানজিদুর রহমান বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সাথে সেনাবাহিনী সার্বক্ষনিক কাজ করেবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category