• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বাসচালকের মৃত্যু

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তিনি গ্রামীণ ট্রাভেল (ঢাকা কোচ) নামক একটি পরিবহনের বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত রবিউল বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category