• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় শারমিন খাতুন নামের ৩০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামে নিজ কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে শারমিনের গলার ফাঁস খুলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন খাতুন অজ্ঞাত এক ব্যক্তির সাথে দীর্ঘদিন থেকে ফোনে কথা বলতেন। এ নিয়ে স্বামীর সাথে প্রায় সময় বাকবিতণ্ডা হতো তার। শনিবার বিকেলেও ওই ব্যক্তির সাথে তাকে ফোনে কথা বলতে দেখতে পেয়ে শারমিনকে গালমন্দ করে বাড়ি থেকে বেরিয়ে যান তার স্বামী রবিউল ইসলাম। এরপর সন্ধ্যায় কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category