• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে হরতালের সমর্থনে মিছিলকারিদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের ৩ নেতা আহত আটক ৩

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে হরতালের সমর্থনে মিছিলকারিদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের ৩ নেতা আহত হয়েছেন । এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ ।

রবিবার সকাল ৭ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় হরতালকারিদের মিছিলে বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয় এসময় আওয়ামীলীগের ৩ নেতা আহত হয় আহতরা হলেন খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন মন্টু (৫৫), আওয়ামী লীগকর্মী ইজিবাইক চালক মহারাজ জোমাদ্দার (৪৫) ও যুবলীগ নেতা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহিম (৪২) ।

আটককৃতরা হচ্ছেন বিএনপি নেতা গুলিশাখালী গ্রামের সওকত মৃধা, জামায়াত কর্মী পিসি বারইখালী গ্রামের ফজলুল আলম হাওলাদার, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

আহত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মন্টু বলেন, বিএনপি-জামায়াতের কিছু লোক সকালে হরতালের সমর্থনে মিছিল করে । ঐ সময় আমরা হরতালের বিপক্ষে অবস্থান নিলে তারা আমাদের ওপর হামলা করে । পরে ওই দুষ্কৃতকারীরা ২ মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় ।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকে পল্লীমঙ্গল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে । আটকৃতরা ৩ জনই নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category