• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটের মোল্লাহাটে নকল বিরোধী অভিযানে জেল, জরিমানা ও সরঞ্জাম জব্দ

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে এসএসসি গণিত পরীক্ষার নকল ফটো কপি করে দেওয়া এবং নকল সাপ্লাই দেওয়ার অপরাধে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড, ৩ জনের অর্থদণ্ড এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মোল্লাহাট ও চরকুলিয়া কেন্দ্র এবং এর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড, অর্থদণ্ড ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় নকল বিরোধী অভিযান পরিচালনা কালে কেআর কলেজ গেটের সামনে জাকির ফটোকপি এন্ড স্টুডিও এসএসসি গণিত পরীক্ষার নকল ফটোকপি করার অপরাধে, উক্ত দোকানের মালিক টুটুল সরদার (৪০) পিতা মৃত ঝিলু সরদার, গ্রাম উদয়পুর আড়ুয়াকান্দিকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অপরাধে ব্যবহৃত ফটোকপি মেশিন ও জেনারেটর জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় রহিম কাজী (১৮)কে ৫ হাজার, অখিল বিশ্বাসকে ২ হাজার ৫’শ ও তাভীর আহমেদকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম আরও জানান, নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সরবরাহ কালে হাতেনাতে শেখ মেহেদী হাসান (২২)’কে ২বছর কারাদণ্ড সহ ২৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরও ১ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ মেহেদী হাসান পাশ্ববর্তী চিলতলমারী উপজেলার বড়গুনী গ্রামের কাইয়ুম শেখের ছেলে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category