• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে ছেলেকে হত্যার পরে বাবার আত্মহত্যা

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের শিশু ছেলেকে বালিসচাপা দিয়ে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন হায়দার মোল্লা(২৮) নামের এক ব্যক্তি। শুক্রবার(২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় গাওলা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যাকারী হায়দার মোল্লা উপজেলার বড়গাওলা গ্রামের সলেমান মোল্লার ছেলে। সে গত দুই মাস যাবৎ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতো।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, হায়দার মোল্লার সাথে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিলো। এর জের ধরে গত ৬ থেকে ৭ মাস আগে তার স্ত্রী তার পিতার বাড়ীতে চলে যায়। কিন্তু তাদের তিন বছর বয়সী শিশু পুত্র জিসান দাদীর সাথে হায়দার মোল্লার বাড়ীতে থাকতো। এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে হায়দার মোল্লা ঢাকা থেকে বাড়ীতে আসে। সন্ধ্যার পরে হায়দার মোল্লা তার বসত ঘরের মধ্যে শিশু পুত্র জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করে এবং নিজে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে কারও কোন সাড়াশব্দ না পেলে তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভিকটিম হায়দার মোল্লা ও তার শিশু পুত্র জিসান মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category