• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের ধাক্কায় রেজাউল ব্যাপারি (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ব্যাপারি নিহত হন। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক ও চালক নিরোহীন মোল্লা (২৩)কে আটক করেছে পুলিশ।
নিহত রেজাউল ব্যাপারি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সোহরাফ ব্যাপারির ছেলে। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগা জেলার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে। পিরোজপুরের পাথরঘাটা এলাকা থেকে পন্য বোঝাই করে নওগা নিয়ে যাচ্ছিল নিরোহীন।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়ের পূর্বক ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category