• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে তৃনমুলে মৃত ব্যক্তিদের দিয়ে আঃলীগের কমিটি গঠন বাতিলের সিদ্ধান্ত জেলার

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা ও গঠনতন্ত্র না মেনে দলের মুল নেতা-কর্মীদের বাদ রেখে বিএনপি- জামায়াতের নেতা-কর্মীকে নিয়ে তৃনমুলে আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করার অভিযোগে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নব-গঠিত সকল কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। মোড়েলগঞ্জ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে মুল আওয়ামী লীগের নেতা কর্মীরা জেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেন।

অসংখ্য অভিযোগের এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ শনিবার মোড়েলগঞ্জের আওয়ামী লীগের সাংগঠনিক কার্য্যক্রম এজেন্ডা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উত্থাপিত অভিযোগে বলা হয়, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১৬ টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া চলমান রেখেছে।

এর মধ্যে বহরবুনিয়া ইউনিয়নসহ যে কয়টি কমিটি ইতোমধ্যে গঠন ও অনুমোদন করেছে তার মধ্যে বিএনপি- জামায়াতের চিহ্নিত লোকেরা অনুপ্রবেশ করেছে। অগনতান্তিকভাবে ঘরোয়া পরিবেশে তৃনমুলের এ কমিটি করায় তৃনমুলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো নষ্ট করা হচ্ছে। ঘরোয়াভাবে কমিটি করায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ৩নংওয়ার্ড কমিটির সহ-সভাপতিসহ ৩ জন নির্বাহী সদস্য মৃত রয়েছে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

এ বিষয়ে বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহবায়ক রহুল আমিন ওরফে চাঁনমিয়া বলেন কমিটি গঠনকালে সাবেক কমিটির তালিকা মতে নতুন কমিটি করা হয়। এজন্য কয়েকজন মৃত ব্যাক্তির নাম এসেছে। এ গুলি ঠিক করা হবে। এ দিকে এ সব অভিযোগের সত্যতা পেয়ে জেলা আওয়ামী লীগের এ সভায় সর্বসম্মতিক্রমে অগঠনতান্তিকভাবে করা সকল কমিটি বাতিলের সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায় জানান, অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় নব-গঠিত কমিটিগুলি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এবং এ সভার সিদ্ধান্ত ও রেজুলেশন কেন্দ্রীয় কমিটিকে দেয়া হবে । তবে জেলা আওয়ামী লীগের এ সভায় নোটিশ করা হলেও মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক সভায় আসেন নাই বলেও জানান দপ্তর সম্পাদক অম্বরিশ রায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category