• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে শেখ হাসিনা ও তিন এমপির গ্রেফতার দাবীতে বিক্ষোভ মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, স্বৈরাচার শেখ হাসিনাসহ বাগেরহাটের সাবেক তিন এমপি শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকাত আলী বাদশাসহ জেলা আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করে বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের অফিসের সামনে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে কয়েক শত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
মানববন্ধনে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামসহ বক্তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনাসহ বাগেরহাটে বিগত ১৫ বছরে হত্যা, গুম, সন্ত্রাসী কর্মকান্ড ও দূনীতিতে জড়িত থাকার দায়ে জেলার সাবেক তিন এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, বাগেরহাট পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি খান আবু বকরসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে একই দাবীতে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে স্বারকলিপি প্রদান করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম ছাড়াও এ্যাডভোকেট এম এ ওয়াদুদ মুক্তা, এ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, এ্যাডভোকেট সিকদার ইমরান হোসেন, এ্যাডভোকেট হীরক মিনা, ষাট গম্বুজ খান জাহান আলী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আসলাম হোসেন, ষাট গম্বুজ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, রন বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির হোসেন, বিএনপি পরিবারের সদস্য শেখ মহিদুল ইসলাম, আল মামুন টিপু, ফকির মাসুম বিল্লাহ, শেখ হারুন, সালমা খাতুন, চায়না বেগমসহ সহ¯্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category